হবিগঞ্জের মাধবপুর বাজারের সাংবাদিক আলমগীর কবিরের দোকানসহ দুইটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাতে নাসিরনগর রোডে ফজলুর রহমান ষ্টোর ও মোদকপট্টি মেসার্স সুভাস রায় ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক আলমগীর কবির জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমান ষ্টোর বন্ধ করে তারা রাত সাড়ে ১১টার দিকে বাসায় চলে যান।
বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন সার্টার খোলা। মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্স খোলা। এতে ৪ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ৫লাখ টাকার সিগারেট নিয়ে যায়। তারা বলেন রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর কোনো এক সময় চোরেরা সার্টার খোলে নগত টাকা ও মালামাল নিয়ে যায়। একই দিন মোদকপট্টির মেসার্স সুভাস রায় ষ্টোরেও চুরি সংঘটিত হয়েছে। বাজারে পাহারাদার থাকা স্বত্ত্বেও এই চুরি ঘটনায় ব্যবসায়ীকদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান (পিপিএম) জানানা ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজের ভিডিও সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বাজারের চার জন নৈশ্যপ্রহরীকে থানায় আনা হয়েছে।